শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে মুরগী ফার্মে ভয়াবহ অগ্নিকান্ড,১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি,নাশকতার দাবী ক্ষতিগ্রস্থদের

শিবচরে মুরগী ফার্মে ভয়াবহ অগ্নিকান্ড,১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি,নাশকতার দাবী ক্ষতিগ্রস্থদের

0

শিবচর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে একটি মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১৫ শতাধিক মুরগী, নগদ টাকা, পার্শ্ববর্তী একটি ঘর পুড়ে ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য পরিবার দাবী করেছে। তবে অগ্নিকান্ডের ঘটনাকে শক্রতাবসত নাশকতা দাবী করেছেন ক্ষতিগ্রস্থ্য ফার্ম মালিক।

জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিক উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ব্যবসায়ী মোহন খান তার মুরগীর ফার্মে কাজ শেষ করে পার্শ্ববর্তী নিজ বাড়িতে চলে যান। রাত আনুমানিক ১১ টার দিক মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ফার্মে থাকা ১৫ শতাধিক মুরগী, নগদ ২ লাখ টাকা পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ও পার্শ্ববর্তী শাহজাদা খানের বসতঘর পড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিসহ ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্যরা দাবী করেছেন। মুরগীগুলো মঙ্গলবার বিক্রি হওয়ার কথা ছিল। বিক্রি বাবদ মোহন খান অপর এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা অগ্রিমও নিয়েছিল। সেই টাকাও আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এই অগ্নিকান্ড শক্রতাবসত কেউ পেট্রোল দিয়ে ঘটিয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীর। রাতেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরাবউদ্দিন মাতুব্বরসহ স্থানীয় আওয়ামী লীগ নের্তৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী মোহন খান বলেন, আমি রাতে কাজ শেষ করে ফার্ম থেকে বাড়ি চলে যাওয়ার কিছু সময় পরই জানতে পারি ফার্মে আগুন লেগেছে। এসে দেখি পুরো ফার্মে আগুন। বিদ্যুৎ থেকে আগুন লাগলে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কথা না। এটা কেউ শক্রতাবসত পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে আমার মনে হচ্ছে। আগুনে আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চাই।

শিরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরাবউদ্দিন মাতুব্বর বলেন, ঈদের আগ মুহুর্তে মুরগীর ফার্ম পুড়ে ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে চাই।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক