রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে কুখ্যাত ডাকাত সিএনজি কামাল গ্রেফতার

রাজৈরে কুখ্যাত ডাকাত সিএনজি কামাল গ্রেফতার

0

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে দেশীয় অস্ত্র ও ডাকাতি করা মালামাল সহ কামাল পহলান ওরফে সিএনজি কামাল (৪৩) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাত ২ টার সময় রাজৈর-কোটালীপাড়া আ লিক সড়কের উপজেলার ভেন্নাবাড়ি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার টিলা গ্রামের মৃত ফজলে আলী পহলানের ছেলে।


জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গার লিটন চৌধুরী(২৮) নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত কামালকে গ্রেফতার করে রাজৈর থানার পুলিশ। এসময় তার সঙ্গে থাকা আরও ৫-৬ জন ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে তার কাছ থেকে একটি ধারালো ছ্যানদা, ডাকাতি করা ৪ টি মোবাইল ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জের সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, বরগুনার আমতলী ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৮ টি ডাকাতি মামলা রয়েছে। সে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চড়াইল এলাকায় বাসা ভাড়া থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করতো।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, ডাকাতি মামলা দায়ের করে শনিবার (১৮ মে) দুপুরে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক