রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই এবং স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

রাজৈরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই এবং স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

Hatta

বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈরে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই এবং পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে । রোববার রাত ৮ টার এবং সোমবার দুপুরে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এবং টেকেরহাট বন্দরে এসব ঘটনা ঘটে । নিহত লাভলু বয়াতী (৪৫) একই গ্রামের মৃত ইস্রাফিল বয়াতীর ছেলে এবং স্বর্ণা বেগম ঘোষালকান্দি গ্রামের আব্বাস কাজীর স্ত্রী । পুলিশ লাশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে । এ ঘটনায় পুলিশ বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুলকে গ্রেফতার করেছে । মূল অভিযুক্ত বাবুল বয়াতি পলাতক রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল । এরই জেরে ছোট ভাই লাভলু বয়াতী রোববার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলে বড় ভাই বাবুল বয়াতীর সাথে কথা কাটাকাটির এক পর্যায় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয় । এসময় ছোট ভাই লাভলু মাটিতে লুটে পড়ে যায় । পরে লাভলুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।

নিহতের বোন ফরিদা বেগম জানান, বাড়ির জায়গা নিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয় । এসময় ছোট ভাই মারা যায় ।

নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, আমার ভাসুর বাবুল বয়াতী আমার স্বামীকে মারপিট করে মেরে ফেলেছে । আমি এই হত্যার বিচার চাই ।

অপরদিকে সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধ শ্বাসরোধ করে স্ত্রী স্বর্ণা বেগমকে(১৯) হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে টেকেরহাট বন্দরের সাগরের মেম্বারের বাড়ীতে। এঘটনার পর স্বামী আব্বাস কাজী (২১) আটক করেছে পুলিশ। সে ঘোষালকান্দি গ্রামের আব্দুস সালাম কাজীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, ৩ বছর পূর্বে বিক্রমপুর এলাকার স্বর্ণা বেগমের সাথে প্রেমের সুত্র ধরে আব্বাস কাজীর বিয়ে হয়। তাদের ১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রেমের বিয়ে বাড়ী থেকে মেনে না নেওয়ায় টেকেরহাট সাগর মেম্বারের বাড়ীতে বাসা ভাড়া করে থাকত। পারিবারিক কলহের জের ধরে আব্বাস স্বর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরন করেছে।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেফতার করা হয়েছে । মূল অভিযুক্তদের ধরতে পুলিশি চেষ্টা অব্যাহত আছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক