বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
শিবচরে পাঠাও রাইডের ২ ছিনতাইকৃত মটরসাইকেল উদ্ধার, ২ ছিনতাইকারী গ্রেফতার

শিবচরে পাঠাও রাইডের ২ ছিনতাইকৃত মটরসাইকেল উদ্ধার, ২ ছিনতাইকারী গ্রেফতার

0

শিবচর : ঢাকা থেকে পাঠাও রাইডের মোটরসাইকেলের যাত্রী বেশে গ্রামে এনে জিম্মি করে মুক্তিপন আদায় শেষে মোটরসাইকেল ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুরে ভয়াবহ এ চক্রের সন্ধান পায় পুলিশ।
পুলিশ ও আক্রান্তরা জানায়, গত ১৮ জুন মহসিন নামের এক যুবক ঢাকার লালবাগের কেল্লার এলাকা থেকে পাঠাও এ্যাপসের মাধ্যমে রাইডার মোঃ হাসান আহম্মেদকে (৩৮) নিয়ে কামরাঙ্গীরচর যায়। মহসিন ট্রীপের কথা বলে হাসানের মোবাইল নাম্বার রেখে দেয়। গত ২০ জুন মহসিন হাসানকে আবারো ফোন দেয়। আড়াই হাজার টাকায় মহসিন হাসানকে নিয়ে শিবচরে আসে। মহসিন শিবচরের উমেদপুরের আলীপুর নামক স্থানে পৌছে সহযোগী অপু মুন্সী , শাওন হোসেনসহ ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে রাইডার হাসানকে জিম্মি করে। হাসানকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাপক মারধর করে পরিবারের কাছে মুক্তিপন দাবী করে। বিকাশে ১০ হাজার টাকা মুক্তিপন আদায় করে চক্রটি। পরে ১৬৫ সিসির নীল-কালো হরনেট মোটরসাইকেলটি (রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ল-৩৬-২০৫০) রেখে হাসানকে ছেড়ে দেয়া হয়। পরেরদিন হাসান শিবচর থানায় অভিযোগ করেন। এরপর গত ২৭ জুন একইভাবে মহসিন মোঃ আরিফ হোসেন (২৭) নামের আরেকজন পাঠাও রাইডারকে ঢাকার কদমতলী থেকে শিবচরের উমেদপুর নিয়ে আসে। সেখানে চক্রটি আরিফকে জিম্মি করে মারধর করে মুক্তিপন আদায় করে। এরপর তার কালো-লাল রংয়ের ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি ( রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ল-২২-০২৬৭) রেখে ছেড়ে দেয়া হয়। এ বিষয়েও শিবচর থানায় অভিযোগ দায়ের করেন হাসান। ভয়াবহ চক্রটির বিরুদ্ধে অভিযানে নামেন সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানীর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একাধিক টিম। প্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় পুলিশ ছিনতাই চক্রের সদস্য অপু মুন্সী , আরিফ হোসেনকে ছিনতাইকৃত দুটি মটরসাইকেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপু মুন্সী (২৪) শিবচরের উমেদপুর ইউনিয়নের আলেপুরের মৃত হেমায়েত মুন্সীর ছেলে , গ্রেফতারকৃত শাওন উকিল (২২) একই গ্রামের কালাম উকিলের ছেলে।
শিবচর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সেলিম হোসেন বলেন, সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানীর স্যারের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ২টি মটরসাইকেল ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক