রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল-রাজৈরে চরমোনাই পীর

শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল-রাজৈরে চরমোনাই পীর

0

বিনয় জোয়ারদারঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, শেখ হাসিনা আমাদেরে দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল । আমার কখনোই তাকে প্রধান মন্ত্রী বলতাম না । মোদি যখন শপথ গ্রহন করে নাই তখন তার সাথে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে ১০টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে । তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি । বরং সব স্বার্থ গুলো ভারতকে দিয়ে আসছে । সোমবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বাসষ্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

তিনি আরোও বলেন, যে দেশের মধ্যে ৯২% মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম উলামারা স্বাধীন ভাবে কথাটুকু বলতে সুযোগ পায়নি । ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে । যে নীতির আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি ।

এই বাংলাদেশে ৫৩ বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে । ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তির সার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায় ধ্বংস করার জন্য কারো সাথে আতাত করিনি। বাংলাদেশের মধ্যে ৯২% মুসলমান বসবাস করে। কিন্তু এক সময় তাদের ধুতি পড়ে চলতে হতো । এমন কি দলিলে নামের আগে শ্রী বসানোর জন্য বাধ্য করতো । ৫ আগষ্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখনও একটা শ্রেনীর মায়ের কান্না এখনো বন্ধ হয়নি । এই সময় একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে । এ গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু ছালেহ ছালেনুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজী আজিজুল হক মল্লিক, সাধারন সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক