সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না- -মামুনুল হক

ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না- -মামুনুল হক

IMG_4112

বিনয় জোয়ারদার:  খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে । তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এজন্য এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিল্পব আসবে আর যাবে কিন্তু বৈষম্য দূর হবে না।
রোববার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, তিনি (শেখ হাসিনা) ছিলেন এক দানব তার পিছনে ছিলেন আরও বড় এক দানব। তাকে কেউ নড়াতে পাড়েনি। তার এতো বড় দানবীয় শক্তি, এতো বড় দল। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবেলা করে তাকে উৎখাত করেছে। শুধু পুরুষরাই নয় নারীরাও এই জুলুমকারীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলো ।
এসময় টেকেরহাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ অন্যান্য ওলামাগণ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক