রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে টার্মিনালে সার্ভিসিংয়ে থাকা বাসে আগুন,নাশকতা না অগ্নিকান্ড খতিয়ে দেখছে পুলিশ

শিবচরে টার্মিনালে সার্ভিসিংয়ে থাকা বাসে আগুন,নাশকতা না অগ্নিকান্ড খতিয়ে দেখছে পুলিশ

IMG_4649

শিবচরঃমাদারীপুর শিবচরের পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মনির হোসেনের মালিকানাধীন একটি বাস শিবচর পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা ছিল। রবিবার গভীররাতে বাসটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসে আগুন দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।  আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ  পুড়ে যায়। সোমবার সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার ওসি মো. মোখতার হোসেন  বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসটি আগুনে পুড়তে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইঞ্জিনের ত্রুটি থেকে  অগ্নিকাণ্ড নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে।

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক