রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ইট ব্যবসায় মোটা অংকের লাভের প্রলোভনে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক স্ত্রীসহ গ্রেফতার

ইট ব্যবসায় মোটা অংকের লাভের প্রলোভনে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক স্ত্রীসহ গ্রেফতার

photo-output

শিবচর : নিজের কোন ইটের ভাটা না থাকলেও ইট ব্যবসায় মোটা অংকের টাকা লাভের প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া মাদারীপুরের শিবচরের প্রতারক হালান ও তার স্ত্রীসহ ৪ জনকে ডিবির সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে প্রতারক হালানের গ্রেফতারের খবরে সকালেই থানার সামনে শতশত ভুক্তভোগীরা ভীড় করে।

পুলিশ জানায়, কথিত ইট ব্যবসায়ী প্রতারক হালান মোল্লাসহ ৯ জনকে আসামী করে প্রতারনার শিকার সুমন হাওলাদার নামের একজন সোমবার শিবচর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় বাদীর ১০ লাখ টাকাসহ আত্বীয়-স্বজন ও এলাকাবাসীর ২ হাজার কোটি টাকা হালানসহ প্রতারক চক্রটি আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে উল্লেখ করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতেই শিবচর থানার ওসি মোকতার হোসেনের নেতৃর্তে পুলিশের একটি দল গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ডিবি পুলিশের সহায়তায় গাজীপুরের টঙ্গীর একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় প্রতারক হালান, তার স্ত্রী সুমি বেগম, বোন জামাই ফারুক ও শাহ আলমকে গ্রেফতার করে। এসময় হালানের কাছ থেকে নগদ ১১ লাখ ৭০ হাজার টাকা, বেশ কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্প ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরন করা হয়। এদিকে হালানের গ্রেফতারের খবরে মঙ্গলবার সকাল থেকেই শতশত ভুক্তভোগীরা থানার সামনে অবস্থান নেয়। এসময় হালানের দেয়া ভুক্তভোগীদের কাছ থেকে দুই শতাধিক নন জুডিশিয়াল স্ট্যাম্পের ফটোকপি জমা রাখা হয়। পরে পুলিশ ভুক্তভোগীদের বুঝিয়ে বাড়ি পাঠায়।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, ডিবি পুলিশের সহায়তায় আসামীদের গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক