রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নাইটগার্ডকে তুলে নিয়ে মাদারীপুরের শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি 

নাইটগার্ডকে তুলে নিয়ে মাদারীপুরের শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি 

photo-output

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্রে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে, আনুমানিক রাত ৩ টার দিকে সংঘটিত এই ডাকাতির ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
ঘটনার সময় বিক্রয় কেন্দ্রের নাইটগার্ড মো. দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত অবস্থায় গারিতে উঠিয়ে নিয়ে যায় এবং মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে ও সিসিটিভি পর্যালোচনা করা জানা যায়, , মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিক শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ সংলগ্ন মূল সড়কের বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে ডাকাতদল হানা দেয়৷ ডাকাতরা নৈশপ্রহরী দাদন মিয়াকে মারধর করে গাড়িতে তুলে নেয়৷ পরে কলাপশিকল গেট কেটে বিক্রয় কেন্দ্রে প্রবেশ করে৷ এসময় ডাকাতরা ৪০ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে চলে যায়৷
ডাকাতির এই ঘটনায় শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস (৫০) জানিয়েছেন, এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷  অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক