মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে জুলাই বিপ্লবের ঘোষনাপত্রের পক্ষে লিফলেট বিতরন করলেন কেন্দ্রীয় নের্তৃবৃন্দ

শিবচরে জুলাই বিপ্লবের ঘোষনাপত্রের পক্ষে লিফলেট বিতরন করলেন কেন্দ্রীয় নের্তৃবৃন্দ

IMG_4805

শিবচর: ‘জুলাই-এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে মাদারীপুরে জুলাই গণহত্যার বিচার দাবী ও ঘোষণাপত্রের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নের্তৃবৃন্দ। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জানা যায়, শনিবার বেলা ১১ টার দিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা শিবচর ৭১ সড়ক থেকে এ কার্যক্রম শুরু করেন। তারা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এদিন তারা দিনব্যাপী জেলা সদর, কালকিনি, ডাসারসহ জেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করবেন বলে জানান।
বিতরণ করা লিফলেটে জুলাইয়ের ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে; যার মধ্যে রয়েছে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহত ব্যক্তিদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা; ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা; অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা; ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোঃ রাকিব হোসেন বলেন, আমরা চাই ৪৭ এবং ৭১ এর ন্যায় ২৪ এর যে গনঅভ্যুত্থান হয়েছে এটা সাংবিধানিক একটা দলিল আকারে থাকবে। কারন ২৪ এর গনঅভ্যুত্থানে ২ হাজার মানুষ শহীদ এবং ২৬ হাজার লোক আহত হয়েছে। কারন এটা যদি সাংবিধানিক দলিল আকারে না থাকে তাহলে আগামী ছয় মাস বা এক বছর পরে মানুষ ভুলে যাবে কেন গন অভুথান হয়েছিল। আমরা চাই ২৪ এর এই অভ্যুথানটা সারা জীবন বাংলাদেশের বুকে থাকুক ৪৭ এবং ৭১ এর ন্যায় এবং মানুষ যে দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছিলো প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি মানুষের পূরন হোক এবং আমরা প্রত্যেকটি মানুষের কাছে দ্বারে দ্বারে লিফলেট বিতরণ করছি আমরা জানতে চাই জনগন কি চাচ্ছে আমরা চাই রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরাতন সকল ফ্যাসিবাদী বিলোপ হোক।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক