সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ইসলাম সকল ক্ষেত্রে কুরআন হাদিসের উপর নির্ভর করে, বৈজ্ঞানিক বিশ্লেষনের উপর ইসলাম নির্ভর করে না-মামুনুল হক

ইসলাম সকল ক্ষেত্রে কুরআন হাদিসের উপর নির্ভর করে, বৈজ্ঞানিক বিশ্লেষনের উপর ইসলাম নির্ভর করে না-মামুনুল হক

IMG_4816

শিবচর : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন-ইসলাম সকল ক্ষেত্রে কুরআন হাদিসের উপর নির্ভর করে। বৈজ্ঞানিক বিশ্লেষনের উপর ইসলাম নির্ভর করে না। বুধবার বিকেলে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের জামিয়া দারুল উলূম হক্কানিয়া মাদরাসায় খতমে কুরআন ও খতমে বুখারি উপলক্ষ্যে ৪৭ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন। এসময় দেশ বরেন্য ইসলামী বক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, বৈজ্ঞানিক বিশ্লেষন যুগে যুগে পরিবর্তন হয়। বৈজ্ঞানিকদের বক্তব্য, মতামত পরিবর্তন হয়। আমরা ইতিহাসে দেখেছি এক সময় বিজ্ঞানীরা বলতো সূর্য্য ঘোরে না, পৃথিবী ঘোরে। পরবর্তীতে আবার বৈজ্ঞানিকদের বক্তব্য বদলে গেলো। তারা বললো, পৃথিবী তার আপন জায়গায় স্থির। অর্থ্যাৎ পৃথিবী ঘোরে না, সকল গ্রহ নক্ষত্র পৃথিবীর চারপাশ দিয়ে ঘোরে। এরপর আবারো বিজ্ঞানীদের বিশ্লেষন পরিবর্তন হয়ে এখন তারা বলে পৃথিবীও ঘোরে আর চন্দ্র সূর্য্য সবই ঘোরে। দেখা যায়, একটা বিষয়ে বৈজ্ঞানীকদের মতামত বা তাদের গবেষনা এবং তাদের বক্তব্য পরিবর্তন হচ্ছে। তাই ইসলাম যদি বিজ্ঞানের উপর নির্ভরশীল হতো, বৈজ্ঞানিক বিশ্লেষনের উপর নির্ভরশীল হতো তাহলে ইসলামও যুগে যুগে পরিবর্তন হয়ে যেতো। দুনিয়ার সব কিছু পরিবর্তন হতে পাওে, সকল বৈজ্ঞানিকদের বক্তব্য আসমান থেকে জমিন পর্যন্ত তারতম্য হতে পারে। কিন্তু ১৪ শ বছর আগে ইসলাম যা বলেছে ইসলাম আজো তাই বলে। আরো ১৪ শ বছর যদি পৃথিবী থাকে ইসলাম সেটাই বলবে। সারা দুনিয়া পরিবর্তন হতে পারে কিন্তু ইসলামের কোন বক্তব্য কখনো পরিবর্তন হয় না। এটাই হলো ইসলামের অনন্যতা, এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব। ইসলাম যেমন কোন বৈজ্ঞানিক বিশ্লেষনের উপর নির্ভর করে না, একই ভাবে ইসলাম কোন যুক্তি তর্কের উপরও নির্ভর করে না।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক