রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

শিবচরে পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

IMG_4833

শিবচর: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর চর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের পদ্মা নদীর দূর্গম চরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানার ওসি মো: রতন শেখ, চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো: শহিদুল ইসলাম খানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে বিকেল ৫ টার দিক লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে রাতেই লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়। উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পড়নে কমলা রংয়ের সালোয়ার ও কামিজ রয়েছে।
চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো: শহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত নারীর লাশটি পদ্মা নদীর একটি চরে পানি থেকে অল্প কিছুটা দূরত্বে পড়ে ছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করি।
শিবচর থানার ওসি মো: রতন শেখ বলেন, অজ্ঞাত নারীর লাশটি পদ্মা নদীর একটি দূর্গম চরে পানি সংলগ্ন পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে থবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। লাশটি ছিল অর্ধগলিত। বয়স আনুমানিক ৩৫-৪৫ বছর হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক