রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে স্কুল ছাত্রীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার  প্রধান আসামি  গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শিবচরে স্কুল ছাত্রীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার  প্রধান আসামি  গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

IMG_4840

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে হাফিজা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীকে  ধর্ষণ পরবর্তী হত্যা মামলার  প্রধান আসামি  গ্রেপ্তার দাবীতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে  উপজেলার বাবলাতলা বাজারে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এ সময় দ্রুত প্রধান আসামিদেরকে গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী। নিহত হাফিজা উপজেলার কাইমউদ্দিন হাজির কান্দি গ্রামের চাঁনমিয়া মোল্লার মেয়ে।
জানা যায়, একই গ্রামের আবুল কালাম সরদারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক পরবর্তী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা  হয়ে পড়ে চরবাচামারা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী  হাফিজা আক্তার। কিন্তু এলাকায় বিচার না পেয়ে গেল ২ জানুয়ারি নিজের বসত করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ঐদিনই নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণও পরবর্তী হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায়  পিয়ার হোসেনকে প্রধান আসামি করে মোট ১১ জনকে আসামী করা হয়।
এ মামলায় অন্যান্য আসামিরা অগ্রিম জামিন পেলেও এ মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মঙ্গলবার মানববন্ধন করে স্বজন, এলাকাবাসী ও নিহতের সহপাঠিরা।
এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। মামলা হলে অবশ্যই আসামীদেরকে গ্রেফতারের পুলিশ  তৎপর থাকবে।’

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক