রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নিখোঁজের ৮ দিন পরে শিবচরে রেললাইনের পাশ থেকে ভ্যান চালক তরুনের লাশ উদ্ধার

নিখোঁজের ৮ দিন পরে শিবচরে রেললাইনের পাশ থেকে ভ্যান চালক তরুনের লাশ উদ্ধার

photo-output

শিবচরঃ নিখোঁজের ৮ দিন পর মাদারীপুরের শিবচরে রেললাইনের পাশ থেকে ভ্যান চালক তরুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার কলেজ রোড এলাকার একটি বাড়িতে মুন্না (১৭) তার পরিবারের সাথে বসবাস করতো। সে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ১৯ জুন (শনিবার) বিকেলে ভ্যান নিয়ে মুন্না বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর ২১ জানুয়ারী পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে শিবচর থানায় একটি সাধারন ডায়রি করা হয়। নিখোঁজের পর থেকে মুন্নার খোঁজে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে সন্ধান চালালেও তার কোন খবর পায়নি।
এদিকে মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রেললাইনের পাশে কাশবনের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশের পরনে জিন্স প্যান্ট এবং গায়ে টিশার্ট রয়েছে। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে শিবচর থানা পুলিশ ও ভাঙ্গা রেলওয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌছে সন্ধার পর লাশটি উদ্ধার কাজ শুরু করে। লোক মারফত লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিখোঁজ মুন্নার ভাই মো: সবুজ মৃধাসহ পরিবারের সদস্যরা। লাশটি দেখে মুন্নার লাশ বলে তারা শনাক্ত করেন। নিখোঁজ মুন্না ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকার আ: রাজ্জাক মৃধার ছেলে। সে পরিবারের সদস্যদের সাথে শিবচরের কলেজ রোড এলাকায় ভাড়া থাকতো।
নিহত মুন্নার ভাই মো: সবুজ মৃধা বলেন, আমাদের ধারনা ভ্যান চুরির জন্যই আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। এর আগেও একবার মুন্নার একটি ভ্যান চুরি হয়েছিল। আমরা এর সঠিক বিচার চাই।
শিবচর থানার ওসি মো: রতন শেখ বলেন, উদ্ধারকৃত লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। তবে পড়নের পোষাক দেখে নিখোঁজ মুন্নার লাশ বলে পরিবার শনাক্ত করেছে। আমরা লাশটি উদ্ধার কার্যক্রম শুরু করেছি। মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক