রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে রেলওয়ে যন্ত্রাংশ চুরির সময় হাতেনাতে যন্ত্রাংশসহ দুইজন গ্রেফতার 

শিবচরে রেলওয়ে যন্ত্রাংশ চুরির সময় হাতেনাতে যন্ত্রাংশসহ দুইজন গ্রেফতার 

IMG_4896

শিবচরঃ মাদারীপুরের শিবচরে রেলওয়ে যন্ত্রাংশ চুরির অভিযোগে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) ভোরে পদ্মা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকার দুলাল মিয়ার ছেলে তুষার আলী (১৯) এবং একই এলাকার জহির বেপারীর ছেলে বাপ্পি হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশনের ইলেকট্রিক মিস্ত্রি মো. মানিক মিয়া প্রথমে চুরির ঘটনা টের পান। দীর্ঘদিন ধরে স্টেশন এলাকা থেকে রেলওয়ের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনা ঘটছিল। শিবচর থানায় এ সংক্রান্ত ৮-১০টি অভিযোগ ও দায়ের করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, “বিগত কয়েক মাস ধরে রেলওয়ে যন্ত্রাংশ চুরির বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। চোরচক্রটি পেশাদার এসি মিস্ত্রি পরিচয়ে কাজ করে এবং সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে। এর আগেও তাদের বিরুদ্ধে একই অভিযোগে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক