রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রমান রাখতে নারী মাদকসেবীর ইয়াবা সেবনের ভিডিও ধারন শেষে ৪ জনকে আটক করলেন ওসি

প্রমান রাখতে নারী মাদকসেবীর ইয়াবা সেবনের ভিডিও ধারন শেষে ৪ জনকে আটক করলেন ওসি

IMG_4949

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে এক নারী মাদকসেবীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মাদকসেবী আটকের অভিযানকালে প্রমান রাখতে ঘরের বাইরে থেকে গোপনে প্রথমেই নারী মাদকসেবীসহ ৪ জনের ইয়াবা সেবনের দৃশ্য নিজ মোবাইলে ধারন করেন শিবচর থানার ওসি মো: রতন শেখ পিপিএম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ওসি মো: রতন শেখ পিপিএম এর নের্তৃত্বে রবিবার ভোররাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা হাজী কাইমুদ্দিন শিকদার কান্দি গ্রামের কালু খানের বাড়িতে প্রবেশ করে পুলিশের একটি দল। এসময় ঘরের মধ্যে এক নারী মাদকসেবীসহ ৪ জন মাদকসেবী অবস্থান করে ইয়াবা সেবন করছিল। বিষয়টি বুঝতে পেরে প্রমান রাখতে ঘরের বেড়ার ফাঁকা দিয়ে ওসি তার নিজ মোবাইলে মাদক সেবনের ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ধারন করেন। ভিডিওতে দেখা যায় এক নারী ও অপর ৩ জন পুরুষ একটি ঘাটের উপর বসে ইয়াবা সেবন করছে। মোবাইলে ভিডিও ধারন শেষে পুলিশ ঘর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় নারী মাদক কারবারি ওই গ্রামের মনির হাওলাদারের স্ত্রী রাসনা আক্তার (২৮), ফরিদপুরের নগরকান্দা থানার জঙ্গরদী গ্রামের দেলোয়ার শেখের ছেলে আরমান শেখ (৩২), মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিন শায়েস্তাবাদ গ্রামের রেজা হাওলাদার ওরফে হৃদয় (২৭) ও মাদারীপুরের শহীদ শেখের ছেলে শফিকুল ইসলামকে (২৬) আটক করে। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। রবিবার বিকেলে আটককৃতদের মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
শিবচর থানার ওসি মো: রতন শেখ পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে ভোররাতে অভিযান পরিচালনা করি। অভিযানকালে একটি ঘরের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ ইয়াবা সেবন করছিল। প্রমান রাখার উদ্দেশ্যে ঘরের ফাঁকা দিয়ে গোপনে ইয়াবা সেবনের দৃশ্য মোবাইলে ধারন করেছি। পরে ঘরে প্রবেশ করে ইয়াবা সেবনরত অবস্থায় এক নারীসহ ৪ মাদকসেবীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক