বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
আসুন ঐক্যবদ্ধ থাকি, ঐক্যই শক্তি, শক্তিই শান্তি: শিবচরে ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ:) ওয়াজ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আসুন ঐক্যবদ্ধ থাকি, ঐক্যই শক্তি, শক্তিই শান্তি: শিবচরে ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ:) ওয়াজ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

IMG_5096

শিবচরঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন- সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শক্তি, শক্তিই শান্তি। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না। শুক্রবার বেলা ১১ টার দিক মাদারীপুরের শিবচরে  বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাহাদুরপুর  মাদ্রাসার ৮০ তম বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন। এ সময় বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশীন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরো বলেন, হাজী শরীয়তউল্লাহ ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি বিট্রিশদের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনিই হচ্ছেন উপমহাদেশের প্রথম শহীদ। আমরা আশাকরি আগামীতে বই পুস্তকে হাজী শরীয়তুল্লার জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরা হবে।
এসময় ধর্ম উপদেষ্টা আরো বলেন, ছোট ছোট দল যেখানে  নিবন্ধন পেয়েছে সেখানে ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ কেন পাবে না নিবন্ধন। আপনারা নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠান। ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ কে রাজনৈতিক দল হিসেবে  নিবন্ধন দেবার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক