মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
লিবিয়া-ইটালী গেম:ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে রাজৈরের আরও ২ যুবকের মৃত্যু,নিখোঁজ অনেকে

লিবিয়া-ইটালী গেম:ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে রাজৈরের আরও ২ যুবকের মৃত্যু,নিখোঁজ অনেকে

photo-output

বিনয় জোয়ারদারঃ মাস পার না হতেই লিবিয়া হয়ে ইটালী যাওয়ার সময় ভূমধ্যসাগরে মাদারীপুরের রাজৈরের ২ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে। নিহতরা হল উপজেলার শাখারপাড় গ্রামের সিদ্দিক মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বর(৩৫) এবং চরমোস্তফাপুর গ্রামের আবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(১৯)। নিখোঁজদের পরিচয় জানা যায়নি। গত ফেব্রুয়ারী মাসে শুধুমাত্র রাজৈর উপজেলারই ২০থেকে২৫জন মারা গিয়েছিল।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায় , ভাগ্যের চাকা ঘোরানোর আশায় লিবিয়া হয়ে ইটালী যাওয়ার উদ্যেশ্যে গত ৮ ফেব্রুয়ারী বাড়ী থেকে বের হয়েছিল সুমন হাওলারদার। পাশ্ববর্তী শাখারপাড় গ্রামের দালাল আরিফের সাথে ১৭ লক্ষ টাকা চুক্তি হয়েছিল। সে মোতাবেক ৩ মার্চ দিবাগত রাতে লিবিয়া থেকে গেম দিয়েছিল তাদের। কিন্তু বিধি হল বাম। বোট ফেটে নির্মম মৃত্যু হয় তাদের। কোনরকমে বেঁচে ফিরে আসাের মধ্য থেকে সুমনের মৃত্যুর খবর পরিবারের কাছে জানানো হয়।
সুমনের দুলাভাই আল আমিন বাঘা জানায়, ১৭ লক্ষ টাকা চুক্তিতে আরিফ দালালের মাধ্যমে পাঠানো হয়েছিল। ৩ মার্চ দিবাগত রাতে তাদের গেম দেওয়ার খবর পাই। তার ২ দিন পর শুনি সুমনের কোন খবর নেই।
সুমনের খালা জানায়, সুমনের ২টি ভাই পাগল, মা মারা গেছে ১০ বছর আগে। বাবা সুমনের খবর শুনে অসুস্থ হয়ে পরেছে। তার স্যালাইন চলছে। এখন এদের পরিবারের কি হবে? আমরা গরীব মানুষ। ওর লাশটা দেশে নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানাই।
অপরদিকে শাখারপাড় গ্রামের নাসির মাতুব্বর নওগা জেলার দিপু দালালের মাধ্যমে ১৬ লক্ষ টাকা চুক্তিতে ইটালী যাওয়ার উদ্যেশ্যে ২০ দিন আগে বাড়ী থেকে বের হয়েছিল। গত ৪ মার্চ তাদের গেম দিয়েছিল। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস। ২ ঘন্টা বোট চলার পর ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনায় নাসিরের মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।
নাম প্রকাশ না করার শর্তে নাসিরের বোন জানায়, আমাদের কোন অভিযোগ নেই, আমার ভাইয়ের হায়াত এপর্যন্তই ছিল। দালালরা তাকে স্পেশাল বোটে ডাবল ইঞ্জিন দিয়ে পাঠিয়েছিল। ভাগ্যে নেই।
রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। এ ব্যাপারে যারা অভিযোগ করছে তাদের অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক