বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
টেকেরহাটে এক ভুয়া ডাক্তারকে অর্থদণ্ড

টেকেরহাটে এক ভুয়া ডাক্তারকে অর্থদণ্ড

IMG_5329

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে শেখ মো. বিলাল হোসাইন নামে রেজিষ্ট্রেশন বিহীন এক ভুয়া ডাক্তারকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) রাতে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের নজরুল ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো. রইচ আল রেজুয়ান। এসময় তাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত রাজৈর উপজেলার বিভিন্ন বাজারে ৬ মাস ও এক বছরের কোর্চ শেষ করেই ডাক্তারি চেম্বার পরিচালনা করে আসছেন কিছু অসাধু ব্যক্তি। তারা একচাটিয়া ভাবে নারী, শিশু, বৃদ্ধদের ভুল চিকিৎসা দিয়ে ঔষধ লিখে থাকেন। যার কারণে নিজের অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। মাঝে মাঝে ঘটছে প্রাণহানির মতো ঘটনা।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো. রইচ আল রেজুয়ান বলেন, তার কোন রেজিষ্ট্রেশন নাই। যদি রেজিষ্ট্রেশন থাকতো তাহলে সে কিছু ঔষধগুলো লেখার অনুমতি পেতো। কিন্তু তা না লিখেও অন্য এন্টিবায়োটিক ঔষধ লিখেছেন। এজন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে সে আবারও যদি একই কাজ করে তাহলে সরাসরি জেল হবে। আগামীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক