মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
রাজৈরে গণেশ পাগলের মেলায় পুলিশকে মেরে ৩০ রাউন্ড বুলেট নিয়ে গেল জুয়াড়িরা। ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার। ২ পুলিশ প্রত্যাহার

রাজৈরে গণেশ পাগলের মেলায় পুলিশকে মেরে ৩০ রাউন্ড বুলেট নিয়ে গেল জুয়াড়িরা। ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার। ২ পুলিশ প্রত্যাহার

IMG_6082

বিনয় জোয়ারদার: মাদারীপুরের রাজৈরে গণেশ পাগলের কুম্ভমেলায় এক পুলিশ কনস্টেবলের উপর হামলা চালিয়ে ৩০ রাউন্ড শর্টগানের বুলেট নিয়ে গেছে জুয়াড়ীরা। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঘটনাটি ওই এলাকায় ছড়িয়ে পড়লে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ছিনতাই হওয়া বুলেটগুলো বৃহষ্পতিবার রাতেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে সরজমিনে ঘুরে দেখা গেছে, গণেশ পাগলের মেলার মূল মাঠের মধ্যেই বসেছে সারি সারি জুয়ার আসর। প্রায় ২০ টি জুয়ার আসরে চলছে রমরমা জুয়ার আসর।  প্রতিটি জুয়ার আসর ৫-৬ জন করে পরিচালনা করছেন।  তবে এসময় সাংবাদিকদের ক্যামেরা দেখে কয়েকটি জুয়ার আসর ফেলে রেখে পালিয়ে যায় জুয়াড়ীরা। গভীর রাতে শুরু হয় আবার জুয়ার আসর। ভোরের দিকে জুয়ার আসরের দিকে যান দুই কনস্টেবল মেহেদী হাসান এবং জোবায়ের হাসান। এসময় মেহেদীর সাথে জুয়াড়ীদের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। একপর্যায়ে তার কাছে থাকা ৩০ রাউন্ড শর্টগানের বুলেট নিয়ে যায় জুয়াড়ীরা। এখবর বৃহষ্পতিবার বিকালে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ব্যাপক অভিযান চালিয়ে বৃহষ্পতিবার রাতেই কদমবাড়ী মনষা মন্দিরের পিছন থেকে বুলেটগুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান ও জোবায়ের হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

মেলার মাঠে জুয়ার আসর পরিচালনাকারী মাসুদ নামে এক জুয়াড়ী বলেন, এসব কমিটির (গণেশ পাগল সেবাশ্রম কমিটি) লোকজন জানে, আমি কিছু জানি না। আমি ২ হাজার টাকার জন্য কাজ করি।

কালিপদ নামে আরেক জুয়াড়ী বলেন, এই জুয়াড় আসরটা প্রসাদ মেম্বার চালায়। সে কদমবাড়ী ইউনিয়নের বর্তমান মেম্বার।
গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাস বলেন, জুয়াড় আসরের ব্যাপারে আমরা কিছু জানিনা।
রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, খোয়া যাওয়া শর্টগানের ৩০ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা রজু করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে শুরু হয় প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুম্ভমেলা বা গণেশ পাগলের মেলা যা স্থানীয়ভাবে কামনার মেলা নামেও পরিচিত। আগামী শনিবার (৩১ মে) পর্যন্ত ৪ দিন ব্যাপী এ মেলা চলবে। মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের স্মরণে আয়োজিত এই ধর্মীয় উৎসবে দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন। এ মেলাকে কেন্দ্র করে সহস্রাধিক ছোট বড় বিভিন্ন দোকান বসেছে। প্রতি বছর ১৫ লক্ষ লোকের সমাগম ঘটে এ মেলায় বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
এর আগে মঙ্গলবার (২৭ মে) রাত থেকেই দলে দলে জয় ডংকা ও নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে জয় হরিবল ও জয়বাবা গণেশ পাগল ধ্বণি করতে করতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা বাসে, ট্রাকে, ট্রলারে ও পদব্রজে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শত বছর ধরে মাদারীপুর রাজৈরের কদবাড়ির দিঘীরপাড় এলাকার মহামানব শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে দেশের ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মাম্বলীদের শাস্ত্রমতে সত্য যুগে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। এ ঘটনার পর থেকে ভারতীয় মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন। শত বছর আগে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে ১৩ জন সাধু ১৩ সের চাল ও ১৩ টাকা নিয়ে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় এলাকায় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে এখানে মহামানব শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মূল মেলা হয় এক রাতের জন্য। তবে এই মেলা চার দিন চলবে। কখনও কখনও সপ্তাহ ব্যাপীও হয়ে থাকে। এখানে বিভিন্ন দেবদেবতার ১০৮টি মন্দির রয়েছে। 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক