রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

IMG_6237

নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের এসএসসি ২০১০ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী জার্মান প্রবাসী মোঃ সাহাবুদ্দিন মিয়া,প্রাক্তণ শিক্ষার্থী সরকারি রাজৈর কলেজের শিক্ষক নিত্যানন্দ হালদার,বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুস সালাম মোল্লা,প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান,প্রাক্তণ শিক্ষক সুব্রত কুমার মজুমদার,বাজিতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার রায় প্রমুখ। অতিথীদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে দেন আয়োজক কমিটির সদস্যরা।
পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল কুমার মন্ডলের সভাপতিত্বে ও শিশির ভক্তের অনুষ্ঠান সঞ্চালনায় ১০জুন মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রীতিভোজ ও পুরষ্কার বিতরণী সভা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ২০১০-ব্যাচের শিক্ষার্থী তৃপ্তি বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক চাঁদমোহন রায়,শিক্ষক শচীন বেপারী,শিক্ষক মনোতোষ সাহা লিটন,শিক্ষক চিত্তরঞ্জন বাড়ৈ,সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র কর্মকার ও বাজিতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমুর মন্ডল,প্রাক্তণ শিক্ষার্থী জহিরুল ইসলাম ও মঞ্চের অতিথীবৃন্দ।
বক্তারা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা পরিবারের প্রয়াত সদস্য ও বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন এবং বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রাক্তণ শিক্ষার্থীদের নানা আয়োজনে বিদ্যালয়টি যেন নবজীবনে ফিরে এসেছিল এবং প্রাক্তণ শিক্ষার্থীরাও ফিরে পেয়েছিল মধুময় জীবন।অনুষ্ঠানে প্রাক্তণ শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সারাদিন আনন্দে মেতে উঠেছিল।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক