শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জমিজমা বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম, আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

জমিজমা বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম, আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

IMG_6312

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরে পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে রেজাউল শেখ(৫০) নামে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (১৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে জেলার রাজৈর উপজেলার গোবিন্দপুর সুন্দিকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত রেজাউল ওই এলাকার ছত্তার শেখের ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রাজৈর উপজেলার গোবিন্দপুর সুন্দিকুড়ি গ্রামের দুই পক্ষের লোকজনের সঙ্গে জমিজমা নিয়ে আহত রেজাউলের বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে এক পক্ষের লোক হাফিজুল শেখকে কুপিয়ে জখম করে রেজাউল ও তার লোকজন। এরই সুযোগে রোববার (১৫ জুন) সন্ধ্যায় রেজাউল বাড়ি ফেরার পথে সুন্দিকুড়ি গ্রামের আহত ওই হাফিজুলের বাড়ির সামনে আসলে তাকেও কুপিয়ে জখম করে অপর আরেক পক্ষ নুর হকের দুই ছেলে সজীব(৩৫) ও সাজা(৪০) সহ তাদের লোকজন। এসময় রেজাউলের হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। একপর্যায়ে তার ডাক-চিৎকার শুনে নিকট আত্মীয় ও স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে রেজাউলকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার্ড করলে আশংকাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যায় স্বজনরা।এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক