শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে দুই ভাইসহ ৪ ডাকাত গ্রেপ্তার 

রাজৈরে দুই ভাইসহ ৪ ডাকাত গ্রেপ্তার 

IMG_6568

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজৈর থানার পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) গ্রেপ্তারকৃত ডাকাতদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার (৯ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিনগর মোড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পুলিশের ওসি মাসুদ খান।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হল- রাজৈর উপজেলার আলমদস্তার ইলিয়াস ফকিরের দুই ছেলে বিল্লাল ফকির (৩০) ও হেলাল ফকির (২০), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আলী খানের ছেলে রাজু খান (২৫), রাজৈর পৌরসভার বৌলগ্রামের মৃত বাদল শেখের ছেলে রানা শেখ (২৩)। এদের মধ্যে বিল্লাল ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭ টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া বাকি ৩ জনও একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ।মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কাশিনগর এলাকায় ডাকাতি করতে ভাঙ্গা ও মুকসুদপুর সহ বিভিন্ন এলাকা আসে ডাকাত দলের সদস্যরা। মাঝে মধ্যেই ওইখানে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ার সুযোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে আমরা তথ্য পাই। এসময় সিভিলে একটা মাইক্রো বাস গাড়ি নিয়ে অভিযান চালায় উপপরিদর্শক (এসআই) ফজর আলী, এনায়েত করিম, মোস্তফা ও সহকারী উপপরিদর্শক জাহিদ সহ সঙ্গীয় ফোর্স। পরে ৪ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং আরও ৬-৭ জন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে হাতুড়ি, রড, চাকু ও রশি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক