সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ ও দুর্ঘটনা,আহত ২,২ কিলোমিটার যানজট

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ ও দুর্ঘটনা,আহত ২,২ কিলোমিটার যানজট

5be5f0eb-d3a0-42ea-8a1f-9844faeebbb7

টুটুল বিশ্বাসঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী ও নয়াকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রথম দুর্ঘটনাটি ঘটে আজ দুপুরে ২টার সময়  রাজৈর থানাধীন কামালদী এলাকায়। হানিফ পরিবহনের একটি বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৪-৭৮০২) ও একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ওভারটেক করার সময় পিকআপটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে পড়ে যায়।
এতে পিকআপের দুই আরোহী— শাকিব (২১), পিতা: নান্নু শেখ,আমির হামজা (১৭), পিতা: অজ্ঞাত,উভয়েই পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা, গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা ঘন্টা দুয়েক পর নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
অপরদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে, রাজৈর থানাধীন নয়াকান্দি প্রাইমারি স্কুলের সামনে আরেকটি দুর্ঘটনার ঘটনা ঘটে। ঢাকাগামী ইউরো পরিবহনের একটি বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৩-২৩০৮) বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে বাসটি সড়কের পাশে কাঁচা মাটিতে চেপে দেবে যায়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দ্রুত হাইওয়ে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক