শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে ব্যাংক থেকে নারীসহ তিন প্রতারক আটক

রাজৈরে ব্যাংক থেকে নারীসহ তিন প্রতারক আটক

photo-output

বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইসলামী এজেন্ট ব্যাংক থেকে লক্ষাদিক টাকা প্রতারনা করে নিয়ে যাওয়ার সময় নারীসহ ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের মৃত রাঙ্গা ব্যাপারী ছেলে বিল্লাল বেপারী (৪০), শেরপুর সদর উপজেলার মুন্সীর চর মরাকান্দি গ্রামের দুলাল শেখের ছেলে তারেক শেখ (২৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার শেখপুর গ্রামের মৃত মজিদ মাতুব্বরের মেয়ে পারভিন বেগম ২৭)। বুধবার দুপুরে ইশিবপুর বাজারের এজেন্ট ব্যাংক থেকে তাদের আটক করা হয়।

পুলিশও ব্যাংক সুত্র জানায়, উপজেলার ইশিবপুর ইসলামী এজেন্ট ব্যাংক থেকে ১ লক্ষ টাকার একটি ভুয়া টোকেন তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতারক চক্র। পরে যাচাই করে দেখা যায় এই টোকেনটি ভূয়া। এসময় উপস্থিত জনতা প্রতারকদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
এজেন্ট ব্যাংকের পরিচালনাকারী মুন্না বলেন এই চক্রটি আমাদের ব্যাংক ১ লক্ষ টাকা প্রতারনা করে নিয়ে য়াওয়ার চেষ্টা করে। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।
রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান বলেন, ৩জন প্রতারক আটক করা হয়েছে। এর আগেও আমরা বেশ কয়েকটি চক্রকে আটক করেছি। এব্যাপারে আমরা তৎপর রয়েছি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক