সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার

রাজৈরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার

photo-output

টুটুল বিশ্বাস: মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শিক্ষক মাওলানা রমিজ উদ্দিন (৩৫)। তিনি রাজৈরের বাজিতপুর সুতারকান্দী নুরানি তাজিমুল কোরআন মাদ্রাসা অ্যান্ড কিন্ডারগার্টেনের শিক্ষক এবং শাফিয়া শরীফ জমাদ্দারবাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রমিজ উদ্দিন ফরিদপুর জেলার শালতা উপজেলার বর খাটদিয়া গ্রামের নুরুল হক ঠাকুরের ছেলে।

জানা যায়, ওই মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র আরিয়ান জমাদ্দার (১২)-কে কৌশলে বলাৎকার করেন রমিজ উদ্দিন। ভুক্তভোগী আরিয়ান স্থানীয় আমগ্রাম পীরের বাড়ির টেইলার্স আজিজুল হকের ছেলে।

এ ঘটনায় শিশুটির বাবা আজিজুল হক থানায় অভিযোগ করলে বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজৈর থানার পুলিশ শিক্ষক মাওলানা রমিজ উদ্দিনকে আটক করে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক