শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল

রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল

8f6417c1-8fd6-4292-940e-a5a8ab89eb06

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের রাজৈরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধির উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং মাদারীপুর-২ (রাজৈর ও মাদারীপুর সদর একাংশ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাহান্দার আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ় অবস্থান আজও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও জনগণের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন—জনগণের শক্তির কাছে কোনো দমননীতি টিকে থাকতে পারে না।
জাহান্দার আলী মিয়া বলেন, আজকের এই শোক সভা শুধু শোক প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অঙ্গীকার। তার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি অতীতেও রাজপথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান (লেবু)।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস, জনতার জমিনের শহীদুল আলম, দৈনিক যায়যায়দিনের প্রশান্ত কুন্ডু, আমার সংবাদের মহিউদ্দিন চৌধুরী হীরা, রূপালী বাংলাদেশের সুজন হোসেন রিফাত, এস এম জাকির হোসেন ডাবলু, শাওন করিম, সোহেল শিকদার, রাকিবুল হাসান, শেখ আলী, কাজী নাজমুল ইসলাম সিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক