রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

cad3d235-2af7-4dee-809e-303b4e660748

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ঘাটকচর এলাকার বোটানিক পার্কে ফরিদপুর ডিভিশনের ১৯৯৫-৯৭ শিক্ষাবর্ষের বন্ধুদের অংশগ্রহণে বন্ধুত্ব মিলনমেলা-২০২৬ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
“ভালোবাসা-সম্মান-সম্প্রীতি, বন্ধুত্বে আসে একতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে ২০২৬) দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, বরিশাল ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে আগত ৯৫/৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে মিলনমেলা উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া বন্ধুত্বকে নতুন করে ঝালিয়ে নেওয়া এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
দিনব্যাপী মিলনমেলায় ছিল আকর্ষণীয় খাবারের আয়োজন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্রসহ নানা পর্ব, যা উপস্থিত সবার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক