বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
মাদারীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Nasim

নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার নেতাকর্মীদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সাথে তার নিজ বাসভবনে শনিবার সন্ধ্যায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.বিদ্যুৎ কান্তি বাড়ৈ এর সঞ্চালনায় মতবিনিময় সভার প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হবে জেনেই বিএনপি পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে। তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে জনগনের ভোটে বিজয় হওয়ার সৎ সাহস বিএনপির নেই, তাই এই নির্বাচনকে সামনে রেখে এখনো তারা নানান ধরনের ষড়যন্ত্র চলাচ্ছে।

শেখ হাসিনার আমলেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আরো বলেন, বাংলাদেশ আজকে জঙ্গিদের অভয়ারণ্য থেকে মুক্তি পেয়েছে, এখন জঙ্গিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সম্পূর্ণ নির্মূল না হলেও অনেকটাই নিয়ন্ত্রণের পথে। এটাই হলো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে শেখ হাসিনার সাহসি নেতৃত্ব। যেখানে জঙ্গিবাদের কোন জায়গা নেই।

এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা টানা তিনবার ক্ষমতায় থাকায় দেশ এখন উন্নয়নের রোল মডেল। সারাবিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। ২০২৬ সালে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবো।

এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা কাজল কৃষ্ণ দে,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক গোলাম মাওলা আকন্দ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রাণতোষ মন্ডল,হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল দে,পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাড.বিমল বাড়ৈ,জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিশ^জিৎ বৈদ্য নাদিম,জেলা পূজা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার পোদ্দার, সাংগঠনিক সম্পাদক বিমল দেবনাথ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সজল রায় সনাতন, সহ-সভাপতি এ্যাড.বিমল চন্দ্র মন্ডল,সহ-সভাপতি অতুল চন্দ্র মন্ডল,মাদারীপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি খোকন চন্দ্র বাছার, মাদারীপুর পূজা উদযাপন পরিষদের পৌরসভার সাধারন সম্পাদক সাগর দাস,কালকিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামা প্রসাদ পাল মিন্টু, ডাসার উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সহদেব চন্দ্র বাড়ৈ,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ডাসার উপজেলার শাখার সাধারন সম্পাদক ও নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার,ডাসার উপজেলার নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম  ট্রাস্টের পরিচালক এ্যাড.প্রকাশ চন্দ্র হালদার,প্রবীন হালদার,সদস্য এ্যাড.প্রতাপ চন্দ্র বাড়ৈ,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাজৈর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ বিশ্বাস,সাধারন সম্পাদক সত্যরঞ্জন গাইন,বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার আহবায়ক ও রাজৈর উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিত্যানন্দ হালদার,মহিলা বিষয়ক সম্পাদিকা ঝুমুর মন্ডলসহ জেলা,উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক