রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
রাজৈরে কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও এসএসসি-৯৭ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত

রাজৈরে কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও এসএসসি-৯৭ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত

E4D25BCF-7642-425A-AC81-C10F351EDF10

রাজৈর ( মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি এবং এসএসসি ৯৭ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের মাঠে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। এরপর পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবিরাজপুর ইউপি  চেয়ারম্যান আলহাজ টিপু সুলতান মাতুব্বর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক বলরাম রায়, সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আলী মিয়া , সাবেক সহকারি শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরী, আলহাজ্ব গোলাম মহসিন চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে অতিথিদের ক্রেস্ট ও উত্তরীয় হিসেবে শাল উপহার দেওয়া হয়। দুপুরে মধ্যাহ্ন ভোজ এবং বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক