বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
শিবচরে স্কুলগামী শিশু ছাত্রীকে ধর্ষন, ৬০ উর্ধ্ব চাতাল মালিক গ্রেফতার

শিবচরে স্কুলগামী শিশু ছাত্রীকে ধর্ষন, ৬০ উর্ধ্ব চাতাল মালিক গ্রেফতার

Shibchar Rapist Arrest (1)

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে স্কুলগামী চতুর্থ শ্রেনীর শিশু ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে ৬০ উর্ধ্ব চাতাল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শিশু ছাত্রীর মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী সোমবার সকালে বাড়ি থেকে একা একা স্কুলে যাচ্ছিল। স্কুল ছাত্রী দুর সম্পর্কের দাদা নুর ইসলাম হাওলাদারের চালের চাতালের সামনে দিয়ে যাওয়ার সময় মেয়েটিকে ডাক দেয়। এসময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে নুর ইসলাম হাওলাদার মেয়েটিকে পাশের গোডাউনে নিয়ে ধর্ষন করে। মেয়েটি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে পরিবারটি শিবচর থানায় অভিযোগ করে। শিবচর থানা পুলিশের একাধিক টিম ওই এলাকায় অভিযান চালিয়ে বিকেলেই নুর ইসলাম হাওলাদারকে(৬০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুর ইসলাম হাওলাদার ওই এলাকার আহম্মেদ হাওলাদারের ছেলে। এ ঘটনায় শিবচর থানায় মামলা হয়েছে।

শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, অভিযোগের পরপরই শিবচর থানার একাধিক টিম ওই এলাকায় অভিযান চালায়। নুর ইসলাম হাওলাদারকে(৬০) গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক