রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
রাজৈর মাদারীপুরে বিএনপি করা মানে – হাতীর সাথে পিপড়ার লড়াই : হিমেল আল ইমরান।

রাজৈর মাদারীপুরে বিএনপি করা মানে – হাতীর সাথে পিপড়ার লড়াই : হিমেল আল ইমরান।

d8f3173a-763c-4de1-a289-4a0fa0ca7b32

সুজন হোসেন রিফাতঃ রাজৈর মাদারীপুরে বিএনপি করা মানে হাতীর সাথে পিপড়ার লড়াই। শেখ হাসিনার রোষানলে পরে একটি মা বোন, ভাই বোনও কেউ কথা বলতে পারে নাই, কারো কোন বাক স্বাধীনতা ছিলো না। কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক মো হিমেল আল ইমরান এ মন্তব্য করেছেন।

তিনি আরোও বলেন,এটা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানেন, এই রাজৈর, মাদারীপুর একটি আওয়ামী লীগ অধ্যুশিত এলাকা,এখানে বিএনপি করা মানে হাতীর সাথে পিপড়ার লড়াই, সেই লড়াইয়ে কিন্তু  আমরা মাঠ ছেড়ে যায়নি, কেউ বলতে পারবে না।

তিনি বলেন, ইদানিং দেখা যাচ্ছে অনেকেই সেই মাঠ দখলে ব্যস্ত, কিন্তু  শহীদ জিয়ার আর্দশকে ধারন করতে কেউ ব্যস্ত নয়, আমরা চাই, শহীদ জিয়ার আর্দশে সেই বাংলার রাখাল রাজা, বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা জনাব জিয়াউর রহমান, যে প্রচেষ্টা চালিয়ে গেছে, সেই খাল খনন, সেই খাল খননই থেকে গিয়েছে, এখন আমরা নদী খননসহ বিভিন্ন কার্যক্রম আমাদের চালিয়ে যেতে হবে।

এবং দেশের উন্নয়ন আমরা, দেশের মানুষরাই করবো, আমরা কারো তাঁবেদারি করবো না।

(২৫ জানুয়ারি শনিবার) সন্ধায় রাজৈর উপজেলার রাজন্দী দারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক কম্বল বিতরণ ও আলোচনা সভায় এ কথা বলেন ছাত্রদলের এ নেতা।

৩১ দফা বাস্তবায়নে বদরপাশা ইউনিয়নের ৭.৮ ও ৯ নং ওয়াড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাখাওয়াত হোসেন নান্নু বেপারী, রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো মানিক মিয়া মানকু, সদস্য সচিব মো সোহেল মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো মাইদুল ইসলাম আকন, রাজৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো তরিকুল মাতুব্বর, যুগ্ম আহবায়ক মো ফরিদ হোসাইন, রাজৈর পৌর ছাত্রদলের সদস্য সচিব শোহাগ সরদার ও প্রবাসী মাহফুজ শেখ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক