মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
ডেভিল হান্ট: রাজৈরে ছাত্রলীগ ও যুবলীগ নেতা আটক

ডেভিল হান্ট: রাজৈরে ছাত্রলীগ ও যুবলীগ নেতা আটক

photo-output

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে ডেভিল হান্টের অভিযানে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান (৩০) ও যুবলীগ নেতা আনজুরুল কাজী অঞ্জ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সম্রাট খান একই গ্রামের জলিল খান (টুকু) এর ছেলে ও অঞ্জ কাজী হাবিবুর রহমান কাজীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এ কারণে রাজৈর উপজেলায়ও আওয়ামীলীগের দুটি গ্রুপ ছিল। এক গ্রুপের নেতৃত্ব দিতেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান এবং অপর গ্রুপের নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম সমর্থিত মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সম্রাট খান ছিল শাজাহান খান গ্রুপের ছাত্রলীগ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আর অঞ্জ কাজী ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপের যুবলীগ নেতা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, চলমান ডেভিল হান্টের অভিযানে তাদের দুইজনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক