বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
মাদারীপুরে চাইনিজ কুরালসহ সেনাবাহিনীর হাতে আটক-২

মাদারীপুরে চাইনিজ কুরালসহ সেনাবাহিনীর হাতে আটক-২

IMG_6649

জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে চাইনিজ কুরালসহ মোটরসাইকেল আরোহী ২ কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রোববার বেলা ১১ টার দিকে জেলার সদর উপজেলার মোস্তফাপুর শাজাহান খান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
আটককৃতরা হল- জেলার শহরের নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২২) ও একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল মোটরসাইকেল চালক রাব্বি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে সেনাবাহিনী। এসময় তার কাছে থেকে একটি চাইনিজ কুরাল উদ্ধার করা হয়। পরে আটক রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিমকে আটক করা হয়। পরবর্তীতে দুইজনকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন ঢাকা পোস্টকে জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক