রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
শিবচরে ডেইরিফার্মে অগ্নিকান্ডে ২ গরুর মৃত্যু, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শিবচরে ডেইরিফার্মে অগ্নিকান্ডে ২ গরুর মৃত্যু, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

0 copy

শিবচর : মাদারীপুরের শিবচরে একটি গরুর ফার্মে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ২ টি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবী করেছে।

জানা গেছে, শনিবার গভীর রাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দক্ষিণচর তাজপুর গ্রামের মো : কামরুজ্জামান সিপাই এর ‘মায়ের দোয়া ডেইরিফার্মে’ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আহতাবস্থায় একটি গরু ফার্মের ভিতর থেকে বাইরে বের করতে পারলেও আগুনে পুড়ে ২ টি গরুর মৃত্যু হয়। আগুনে ফার্মটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ২ টি গরু ও ফার্মটি পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দাবী করেছে।

ক্ষতিগ্রস্থ কামরুজ্জামান বলেন,’বিদেশ থেকে এসে ছোট পরিসরে গরুর ফার্মটি শুরু করেছিলাম। গরু রাখার ঘরটি নতুন। ৩ টি গরু ছিল। অগ্নিকান্ডে বড় ২টি গরুর মৃত্যু হয়েছে। ঘরটিও পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেলো।

শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ তপন কুমার ঘোষ বলেন,’আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে ফার্মটি পুড়ে গেছে ও দুটি গরুর মৃত্যু হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক