বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
শিবচরে সাংবাদিকের বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট করলো স্বেচ্ছাসেবক দল নেতা, ঘটনাস্থল থেকে ৬ টি মোটরসাইকেল আটক করলো যৌথ বাহিনী

শিবচরে সাংবাদিকের বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট করলো স্বেচ্ছাসেবক দল নেতা, ঘটনাস্থল থেকে ৬ টি মোটরসাইকেল আটক করলো যৌথ বাহিনী

IMG_4883

শিবচর : মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিবাদমান জমি দখল নিতে এক সাংবাদিকের বসত বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে যৌথ বাহিনীর গাড়ি বহর আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী ৬ টি মোটরসাইকেল আটক করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
জানা যায়, দৈনিক কালবেলা পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি ও মফিতউল্লাহ হাওলাদারের কান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবু ছালেহ মুছার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশী দাদন বেপারীর ছেলে সাদ্দাম বেপারী গংদের সাথে । সেই বিরোধের জের ধরে সোমবার সকালে শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে প্রায় অর্ধ শত লোকজন আবু সালেহ মুছার বসত বাড়িতে ভাঙচুর চালায় এ সময় ঘরের সকল আসবাবপত্র বাহিরে ছুড়ে ফেলে দেয়, ঘরের চাল ও টিনের বেড়া অন্যত্র ফেলে লন্ডভন্ড করে দেয় পুরো বাড়ি। শুধু তাই নয় ভাংচুরকৃত ঘরের ভিটে থেকে মাটিও কেটে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। খবর পেয়ে শিবচর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশের একটি যৌথ অভিযানিক দল ঘটনাস্থলে আসে। যৌথ বাহিনীর গাড়ি বহর দেখে হামলাকারীরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে হামলাকারীদের ৬ টি মোটরসাইকেল আটক করেছে। এঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকের পরিবার।
এ ঘটনার সাংবাদিক আবু সালেহ মুছার মা লতিফা ইয়াসমিন লতা বলেন, আমরা প্রায় এই বাড়িতে ২০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছি। আজ সকালে স্বেচ্ছাসেবকদলের নেতা রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে আমার বসত ঘরে ভাঙচুর করেছে এতে আমার ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আবু সালে মুসার বাবা আমজাদ হোসেন বলেন, আমাদের বাড়িঘর সবকিছু ভাঙচুর করে ফেলেছে ওরা। সেনাবাহিনী পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছে তা না হলে ওরা আমাদেরকে প্রাণে মেরে ফেলত। আমরা এখনো চরম শঙ্কার মধ্যে রয়েছি যেকোনো মুহূর্তেই ওরা আবারো আমাদেরকে আক্রমণ করতে পারে। এই জমি আমাদের দলিলকৃত সম্পত্তি। ওরা পরে গোপনে দলিল করেছে। আমি আদালতে মামলা দিয়েছি। রায়ও পেয়েছি। এখনো আদালতে মামলা চলছে।
সাংবাদিক আবু সালেহ মুসা বলেন, তারা মোট তিনবার আমাদের বাড়িতে হামলা করল এর আগে আরো দুইবার হামলা করছে। আমরা এই জমিনে আদালতের রায় পেয়েছি। রায় পাওয়ার পর তারা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে যায় আজকে সকালে তারা আমাদের বাড়ি ঘরে হামলা চালায় ভাঙচুর করে আমাদের বসতবাড়ি একদম জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। লুটপাট করেছে দামী জিনিস।
এ বিষয়ে যার নেতৃত্বে বসত বাড়িতে হামলা করা হয় সেই অভিযুক্ত রাশেদুজ্জামান রাশেদ মুঠোফোনে বলেন , অভিযোগটি মিথ্যা, আমি ওখানে যায়নি আমি দূরে আছি।
এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম বেপারী বলেন বলেন, ওরা দীর্ঘদিন আমাদের জমি জোর করে দখলে রেখেছিল, আমি দলিল বলে আজকে লোকজন নিয়ে ওদের বাড়িঘর ভাঙচুর করেছি এবং জমিতে দখলে গিয়েছি। ওই জমিনে আমার সাপ কবলা রয়েছে। আমরা অন্যের জমি জোর করে দখল করিনি বরং দীর্ঘদিন ধরে ওরাই আমাদের জমি দখল করে রেখেছিল।
এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, সংবাদ পেয়ে দ্রæতই সেনাবাহিনী সহ উপজেলা প্রশাসন সমন্বয়ে আমরা একটি তিন ঘটনাস্থলে পৌঁছাই এবং ভাঙচুর প্রতিরোধ করি। এবং ঘটনাস্থল থেকে ছয়টি মোটরসাইকেল জব্দ করি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক