বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় ২ জন নিহত

শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় ২ জন নিহত

photo-output

শিবচর: মাদারীপুরের শিবচরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় লিমন বেপারী (২১) ও নয়ন (১৮) নামে ২ যুবক নিহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকার সার্ভিস লেনে এ দূর্ঘনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে ও ঘাতক ট্রাকটি আটক করেছে।
নিহত লিমন বেপারী শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে।তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়,‘সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বাৱুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন।নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।’
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান,‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে।ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক