বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে রাজৈরে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে রাজৈরে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

photo-output

টুটুল বিশ্বাস, রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি : “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” এই প্রতিপাদ্যে মাদারীপুরের রাজৈর উপজেলা অডিটোরিয়ামে আজ ২৬ জুলাই ২০২৫ শনিবার সারাদেশের মতো একযোগে অনুষ্ঠিত হয়েছে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, রাজৈর এর আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে শপথ পাঠ করানো হয়। রাজৈর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা কৃষি কর্মকর্তা শ্বাশতী দেবনাথ ছন্দা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিম আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম,অফিসার ইনচার্জ (তদন্ত) রাজৈর থানা সঞ্জয় কুমার ঘোষ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ননী গোপাল।বক্তব্য রাখেন:শহীদ মনিরুজ্জামান মোল্লার বোন নিলুফার ইয়াসমিন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম,স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামিম আক্তার,কৃষি কর্মকর্তা শ্বাশতী দেবনাথ ছন্দা,অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক।
আলোচনায় বক্তারা সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা রক্ষা, সাম্যতাভিত্তিক মানবিক সমাজ গঠন এবং মূল্যবোধসম্পন্ন শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান লেবু,বিআরডিপির সভাপতি আবুল হাসান ও উপজেলা জামায়াতের আমির আলী আহমেদ আকনসহ জাতীয় পত্রিকার সাংবাদিকগন ।
আলোচনার পরপরই স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ ফুটিয়ে তোলা হয়।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক