বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নিত্যানন্দ হালদার,মাদারীপুর: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাদারীপুরের মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে। মহালয়ার দেবী স্তুতির মধ্যে দিয়ে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জেলার ৫টি উপজেলায় এ বছর ৪৪১টি মন্ডপে চলছে পূজার ব্যাপক প্রস্তুতি। গত বছরের চেয়ে এ বছর মন্ডপের সংখ্যা বেড়েছে ৯খানা।পূজা মন্ডপগুলোতে চলছে প্রতিমা শিল্পীদের রং তুলির আচর ও সাজ সজ্জা। দম ফেলার ফুসরত নেই প্রতিমা গড়ার কারিগরদের।গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমায় দোমাটি ও রং তুলির কাজ। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনীর পক্ষ থেকে পূজা নির্বিঘœ করতে নেওয়া হয়েছে চার স্তর বিশিষ্ঠ কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শারদীয় শ্রীশ্রী দুর্গা পূজা উপলক্ষ্যে মাদারীপুরের মন্দির ও পূজা মন্ডপগুলোতে চলছে সাজ সাজ রব। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে। চলতি বছর জেলার সর্বাধিক পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজৈর উপজেলায়।এ বছর রাজৈর উপজেলায় ২৬২টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।এছাড়াও জেলার শিবচরে ৪৬টি,কালকিনিতে ৪১টি,ডাসারে ২৩টি ও সদরে ৭১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে অধিক গুরুত্বপূর্ণ,গুরুত্বপূর্ণ ও সাধারন মন্ডপের সংখ্যা নির্ধারন করেছে। জেলার অধিক গুরুত্বপূর্ণ মন্ডপের সংখ্যা ৮৮টি,গুরুত্বপূর্ণ মন্ডপের সংখ্যা ১১৭টি ও সাধারণ মন্ডপের সংখ্যা ২৩৬টি। ইতো মধ্যেই মন্ডপের প্রতিমাগুলোতে মাটির কাজ শেষে চলছে রং তুলি আর সাজ সজ্জার কাজ।একেক মন্দিরে ভিন্ন ভিন্ন সাজে সাজানো হচ্ছে প্রতিমা। যার যেমন সাধ্য সেমতে চলছে সাজসজ্জা। শান্তিপূর্ণভাবে পূজা সফল ও নির্বিঘেœ সম্পন্ন করতে ইতোমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা ও উপজেলা পর্যায়ের পূজারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা মতবিনিময় সভার আয়োজন করেন জেলা ও উপজেলা প্রশাসন। মন্ডপের তালিকা করে চলছে নিরাপত্তা ব্যবস্থা ও অনুদান বরাদ্দের কাজ। অধিক গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা এবং কম গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে পুলিশের পাশাপাশি আইন শৃংখলা বাহিনী কাজ করবে বলে গোয়েন্দা বিভাগ থেকে জানা গেছে। এবার প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামুলক করেছে প্রশাসন। পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতির কথা জানালেন পূজারীরা।
মাদারীপুর পৌর এলাকার চরমুগরিয়া সার্বজনীন শ্রীশ্রী কালি মন্দির কমিটির সহসভাপতি অসিম কুমার বিশ^াস বলেন,শত বছর যাবৎ মহাধূমধামের সহিত তারা শারদীয় দুর্গোৎসব পালন করে আসছেন। এ বছরও মহাধূমধামে মায়ের পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিনত হয়।
মাদালীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের উত্তর বিরঙ্গল হিন্দুপাড়া জাগোরণী ক্লাবের সভাপতি আনন্দ মন্ডল জানান, অন্যান্য বছরের ন্যায় এ বছরও আমরা মায়ের পূজার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি। এলাকার জনপ্রতিনিধি,সুশিল সমাজের নেতৃবৃন্দ ও পূজারীদের সাথে একাধিকবার মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বিশ^জিৎ হালদার জানান, অন্যান্য বছরের ন্যায় এ বছরও আমরা মহাধূমধামের সহিত মায়ের পূজা অনুষ্ঠিত হবে। আমাদের মন্দিরে ঢাকের তালে,ধূনচি নাচ,শঙ্খ ধ্বণি প্রতিযোগিতা,উলুধ্বণি প্রতিযোগিতা,শ্রীশ্রী চন্ডী পাঠ প্রতিযোগিতা,শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মাদারীপুর পৌর এলাকার বলরাম মন্দিরের প্রতিমা গড়ার কারিগর মনোরঞ্জন ঢালী জানান, গত বছর তিনি ১৩খানা প্রতিমা তৈরি করেছেন।এ বছরও তিনি ১৩খানা দুর্গা প্রতিমা তৈরি করেছেন। গভীর রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি ও তার সহশিল্পীরা। আগামী দুই/তিন দিনের মধ্যে রং তুলির কাজ শেষ হবে বলে তিনি জানান। প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত রং ও জিনিসপত্রের দাম অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক বেশি হওয়ায় প্রতিমা তৈরি করতে এ বছর ব্যয় একটু বেশি হচ্ছে।
মাদারীপুর পুরান বাজার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত পরেশ অধিকারী জানান,মহালয়ার মধ্যে দিয়ে শ্রীশ্রী দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।আগামী ২৮সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন চলবে। মায়ের পূজা ঢাকের তালে অনুষ্ঠিত হবে। বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫দিন ব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। মা এবার আসছেন গজে এবং যাবেন দোলায় চড়ে।
বাংলাদেশ পূজা উদযাপন মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রানতোষ মন্ডল জানান,এ বছর মাদারীপুর জেলায় ৪৪১ খানা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সুশিল সমাজের নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় সভা করা হয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা (পিপিএম) জানান,শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার স্তর বিশিষ্ঠ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ বছর মাদারীপুর জেলায় ৪শ৪১ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। অতিগুরুত্বপূর্ণ,গুরুত্বপূর্ণ ও সাধারন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। পোষাকধারী পুলিশ,ডিবি পুলিশ,গোয়েন্দা পুলিশ,র্যাব,সেনাবহিনীসহ প্রতিটি পূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষার্থে মন্দির কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আনসার থাকবে। অন্যান্য বছরের চেয়ে এ বছর শারদীয় দুর্গোৎসব আরো ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের মধ্যে দিয়ে পূজারীদের মনে বিরাজ করবে মাতৃ আরাধনার অফুরন্ত শক্তি এটাই কামনা মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের।