বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
৭ জানুয়ারির নির্বাচন যুদ্ধাপরাধী,বঙ্গবন্ধু হত্যাকারী,আগুন সন্ত্রাসী,পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধের নির্বাচন- চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

৭ জানুয়ারির নির্বাচন যুদ্ধাপরাধী,বঙ্গবন্ধু হত্যাকারী,আগুন সন্ত্রাসী,পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধের নির্বাচন- চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

0

শিবচরঃ জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামী ৭ তারিখ যে নির্বাচন এ নির্বাচন শুধু শিবচরে আমাকে আপনাদের প্রার্থী হিসেবে জয়যুক্ত করার নির্বাচন না। এ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ন নির্বাচন। এ নির্বাচন যুদ্ধাপরাধীদের বিপক্ষে নির্বাচন। এ নির্বাচন বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিপক্ষে নির্বাচন। এ নির্বাচন যারা এদেশে সন্ত্রাস করেছে, বোমা মারছে, বাসে আগুন দিচ্ছে, রেলে আগুন দিচ্ছে সেই সকল আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নির্বাচন। এ নির্বাচনে বিভিন্ন দেশ যারা এ দেশের স্বাধীনতার সময় বিরোধীতা করেছে, বঙ্গবন্ধু হত্যার সময় সহযোগিতা করেছে, যারা এদেশের উন্নয়ন এখনো মেনে নিতে পারে না, যারা এদেশের খাদ্যে দূর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করে এ সকল ষরযন্ত্রকারীদের বিরুদ্ধে এই নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু করেন তখনও যেমন দেশী বিদেশী ষড়যন্ত্র করে আমাদের স্বপ্নের সেতু, অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মা সেতু না করতে পারে সেই ষরযন্ত্র যারা করেছিল আজকেও তারা এই নির্বাচন যেন করতে না পারে, সঠিক সময়ে যেন নির্বাচন না হয় সেই একই ষরযন্ত্র তারা করে যাচ্ছে। তাই সকল ষরযন্ত্রের মোকাবিলা করার নির্বাচন আগামী ৭ জানুয়ারীর নির্বাচন। সোমবার মাদারীপুর-১(শিবচর) আসনে উত্তর বহেরাতলার ভেন্নাতলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। এদিন তিনি উত্তর বহেরাতলা ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হায়দারসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
চীফ হুইপ আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমেই এদেশে বড় ধরনের একটি পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হলো এদেশে যারা শাসন ক্ষমতায় থাকবে, আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি যারা থাকবে, এদেশের রাজনীতির সাথে যারা থাকবে আমরা চাই তারা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে। স্বাধীনতার বিপক্ষের শক্তি যদি ক্ষমতায় থাকে তাদের কাছ থেকে মানুষ কিছু পায়নি আর ভবিৎষতেও পাবে না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমরা দেখেছি আমাদের রাজনীতিকে পরিবর্তন করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক