সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

IMG_7121

আকাশ আহম্মেদ সোহেল: ‘ঢাকা ইসলামি চক্ষু হাসপাতাল’ এর মাদারীপুর শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলা শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেটের তৃতীয় তলায় এ হাসপাতালটি উদ্বোধন করা হয়। এতে রাজনৈতিক, প্রশাসনিক ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পরে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদারীপুরে ভাল কোন চিকিৎসা প্রতিষ্ঠান নাই। ইসলামি চক্ষু হাসপাতাল স্বল্প খরচে ভাল চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসায় সাধুবাদ জানাই। বিশেষ করে এখানে নিম্ন আয়ের মানুষ ভাল চিকিৎসা সেবা পাবে বলে আসা করছি। কারণ অনেক মানুষ আছে যারা টাকার অভাবে দূরে বা বাইরে কোথাও চিকিৎসা করাতে যেতে পারেন না। এজন্য এখানে একটা ভাল চিকিৎসা প্রতিষ্ঠানের দরকার ছিল। তবে হাসপাতাল একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হলেও সেটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান। তাই ইসলামি নাম থাকায় একটা ধর্মীয় বিষয় চলে আসে। এজন্য সকল ধর্মের মানুষ এখানে সঠিক সেবাটা যেন পায় সেদিকে খেয়াল রাখতে হবে।বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাস মালিক সমিতি সদস্য জলিল তালুকদার। এছাড়াও ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান সহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক