শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চকলেটের লোভ দেখিয়ে শিবচরে ৫ বছরের শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চকলেটের লোভ দেখিয়ে শিবচরে ৫ বছরের শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

IMG_5745

শিবচরঃ চকলেট দেওয়ার লোভ দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের এক শিশু কন্যাকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে জানা যায়, উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিশুটি গত প্রায় এক সপ্তাহ আগে তার মায়ের সাথে একই ইউনিয়নের রাজারচর কাজী কান্দি গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। গত ১৬ এপ্রিল বুধবার বিকেলে শিশুটি নানা বাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় একই এলাকার তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির ২য় তলায় শয়ন কক্ষে নিয়ে যায়। শিশুটি এতে ভয় পেয়ে বাইরে আসতে চাইলে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ। এসময় তোতা শেখ শিশুটির শরীরের লজ্জা স্থানসহ বিভিন্ন স্থানে বিকৃত যৌনাচার করে এবং শিশুটিকে দিয়ে নিজের লজ্জা স্থানে স্পর্শ করাতে বাধ্য করে। এদিকে পরিবারের লোকজন শিশুটিকে রাস্তায় দেখতে না পেয়ে অন্য শিশুরা জানায় তাকে তোতা শেখ নিজ বাড়ির দিকে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন দ্রুত তোতা শেখের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির মুখে ঘটনার বিবরন শুনে ১৭ এপ্রিল বৃহস্পতিবার শিশুটির নানী বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শিবচর থানার এসআই রেনুকা আক্তারের নেতৃর্তে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রাজারচর কাজী কান্দি এলাকা থেকে তোতা শেখকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে মাদারীপুর আদালতে প্রেরন করেছে। গ্রেফতারকৃত তোতা শেখ একই এলাকার মৃত নেওয়াজ শেখের ছেলে।

শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, একটি শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক