বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে তিনটি ট্রাকের সংঘর্ষ, ২ ঘন্টা যান চলাচল বন্ধ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে তিনটি ট্রাকের সংঘর্ষ, ২ ঘন্টা যান চলাচল বন্ধ

0

শিবচর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন। এ সময় ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকা পরে শত শত যানবাহন। প্রায় ২ ঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাত ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী কাঁঠাল বোঝাই একটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে যায়। পরে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় সড়কের পাশে ট্রাকটি পার্কিং করে রাখে চালক। সকাল ৮ টার দিক পেছন থেকে আসা আসবাবপত্র বোঝাই একটি ট্রাক দাড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এর কিছু সময় পর লোহার রড় বোঝাই আরো একটি ট্রাক দূর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে সজোরে থাক্কা দেয়। এতে ট্রাকের এক স্টাফ আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনটি ট্রাক দূর্ঘটনা কবলিত হওয়ায় বন্ধ হয়ে যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী যান চলাচল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে ১০ টার দিকে ট্রাক তিনটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যহত হলেও এখন স্বাভাবিক রয়েছে। আহত একজনকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক