রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান সারাদেশে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, রাজৈরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে-মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান
লিবিয়ায় দালালচক্রের নির্যাতনের শিকার হয়ে শিবচরের ১ যুবকের মৃত্যু

লিবিয়ায় দালালচক্রের নির্যাতনের শিকার হয়ে শিবচরের ১ যুবকের মৃত্যু

IMG_5412

শিবচর : স্বপ্নের দেশ ইতালি যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের শিবচরের সজিব সরদার(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে পরিবারের সাথে শেষ কথা হয় তার। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে মৃত্যুর খবর বাড়িতে পৌছালে শোকের ছায়া নেমে আসে। নিহত সজিব উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের চান মিয়া সরদারের ছেলে।
জানা গেছে, গত প্রায় ৪ মাস আগে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার কথা হয় উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের চাঁনমিয়া সরদারের ছেলে সজিবের। তবে দালাল বোরহান সজিববে সরাসরি ইতালি না নিয়ে লিবিয়া নেয়। একই সাথে তার চাচাতো ভাই রাকিবও ঘর ছাড়ে ইতালীর উদ্দেশ্যে। লিবিয়া থেকে সরাসরি ইতালি নেয়ার জন্য গেম দেবার কথা বলে সজিব ও রাকিবকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দালালচক্র। দুই দফা বিক্রি করে সজিবকে। বন্দী হয় মাফিয়াদের হাতে। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র। এরপর থেকেই চলে নির্যাতন। নির্যাতনের ভিডিও বাড়িতে পাঠিয়ে আদায় করা হয় মোটা অংকের টাকা। লিবিয়ার বন্দীশালায় পালাক্রমে নির্যাতনের শিকার হতে থাকেন সজিব ও রাকিব। এক পর্যায়ে সজিব গুরুতর অসুস্থ হয়ে পরলে লিবিয়াতে থাকা আরেক দালালের তত্ত¡াবধানে ছেড়ে দেয়া হয়। বুধবার সজিবের অবস্থা খারাপ দেখে মাফিয়ারা রাস্তায় ফেলে যায়। পরে খোঁজ নিয়ে লিবিয়ায় থাকা পরিচিত কয়েকজন সজিবকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
নিহত সজিবের বাবা চান মিয়া সরদার বলেন,’আমার ছেলেকে দালাল বোরহান ইতালি নেয়ার কথা বলে লিবিয়া নিয়ে যায়। সেখানে বিক্রি করে দেয়। চার মাস আটকে রেখে মারধর করে। শিকল দিয়ে বেঁধে রাখে। মারতে মারতে আমার ছেলেটা গতকাল মরে গেছে।’
নিহত সজীবের বোন শামীমা আক্তার বলেন,’দফায় দফায় ৪৬ লাখ টাকা দিয়েও ভাইকে বাঁচাতে পারলাম না। জমি-জমা বিক্রি করে দিছে ওর জন্য। সরকারের কাছে আমার ভাইয়ের লাশ যেন বাড়ি আসে এই দাবি জানাই। আর দালাল বোরহানের ফাঁসি চাই!’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানম বলেন,’বিষয়টি মর্মান্তিক। আমি খোঁজ খবর নিচ্ছি। মরদেহ আনার বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক