রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাদারীপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন

বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাদারীপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন

8403E091-E878-4319-8BF9-84B2B363A809

শিব শংকর রবিদাসঃ জেলা প্রশাসন কত্তৃক আয়োজিত মাদারীপুর উৎসবের বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাদারীপুর সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলা অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে মাদারীপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পল্বব হাজরা।
চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, আমরা শিবচরে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। শেখ হাসিনা স্পোর্টস সিটি যদি আমাদের মাটিতে হয় তাহলে দেশ-বিদেশ থেকে ছেলে-মেয়েরা আমাদের এখানে খেলাধূলা করতে আসবে। ওই স্পোর্টস সিটির মধ্যে একটি অলিম্পিক ভিলেজও থাকবে। সেখানে আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। শিবচর ও ফরিদপুরের সদরপুর মিলে প্রায় ৩ হাজার একর জমি এই প্রকল্পের জন্য আমরা রেখেছি। যদি পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভব হয় তাহলে শেখ হাসিনা আগামীতে আবারও প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা এই স্পোর্টস সিটির কাজ শুরু করবো। এছাড়াও এই শিবচরে ইনডোর স্টেডিয়াম করা হচ্ছে যেখানে ইনডোর গেমের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। দেশের প্রতিটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী একটি করে শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। খেলাধূলার জন্য আওয়ামী লীগ সরকার যে ব্যাপক কর্মসূচী নিয়েছে তাতে আমাদের আগামী প্রজন্ম উপকৃত হবে। আমাদের দেশ ক্রিকেটে অনেক নাম করেছে। আমাদের মেয়েরাও অনেক সুনাম অর্জন করেছে। আগামীতে ফুটবলেও আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনবো।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক