বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিবচরঃ দেশব্যাপী ঘটমান খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং নারী শিশুসহ সাধারণ জনগনের নিরাপত্তার দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সর্বস্তরের সাধারন শিক্ষার্থীদের ব্যানারে দেশব্যাপী ঘটমান ছিনতাই, খুন, ধর্ষনের প্রতিবাদ এবং দেশের সাধারন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবিতের সরকারী বরহামগঞ্জ কলেজ মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সরকারী বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বর এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। এসময় মিছিলে প্রায় দুই শতাধিক সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়। এই সময় শিক্ষার্থীরা ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে ধর্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানান । এই সময় ধর্ষকদের দ্রুত বিচার আইনে কঠোর শাস্তি আওতায় আনারও দাবি জানান সাধারন শিক্ষার্থীরা।