বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
মাদারীপুরে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদারীপুরে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

f90b06a5-6af5-4f57-8a9d-13120cc8a8bf

সুজন হোসেন রিফাতঃ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান ধারণ করে জুলাই-আগষ্টের উত্তাল সময় পেরিয়ে নবযাত্রায় মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৬) দুপুর ১২টায় মাদারীপুর নতুন শহর সমন্বিত সরকারি অফিস ভবনের এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (অপস্) বিমল চন্দ্র বর্মন।

রূপালী বাংলাদেশের মাদারীপুর জেলা প্রতিনিধি ইমদাদুল হক মিলন এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা প্রতিনিধি সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার বেনজির আহমেদ, জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, বাসস ও জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, লেখক ও ভ‚মি বিশেষজ্ঞ মো. মজিবর রহমান, সাংস্কৃতিক ফোরাম সাধারণ সম্পাদক মো শাওন করিম, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু, বিশিষ্ট পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, একাত্তর টিভির সাংবাদিক আরিফুর রহমান, এশিয়ান টিভির সাংবাদিক অনাদি কুমার মন্ডল, বিশ্ব মানবাধিকার সংস্থার প্রচার সম্পাদক সান্ত পান্ডে, রূপালী বাংলাদেশের শিবচর উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, ঢাকা পোষ্টের আকাশ আহমেদ সোহেল সহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক রূপালী বাংলাদেশ স্বল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে এই পত্রিকা আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক