শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে  কিশোরী নিখোঁজ

শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে  কিশোরী নিখোঁজ

IMG_5798

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার(১৬) নামে এক কিশোরী স্রোতের টানে তলিয়ে গেছে বলে জানা গেছে। শনিবার দুপুরে ফুপাতো বোনকে নিয়ে গোসল করতে এসে স্রোতে তলিয়ে যায় জান্নাতুল। নিখোঁজ জান্নাতুল একই উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। শুক্রবার নদের পাড় সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুপু বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল।
জানা গেছে, শনিবার (৩ মে) দুপুরে ফুপু বাড়ি থেকে ফুপাতো বোন তাবাসসুমকে(৭) নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল তারা। গোসল করার সময় অসর্তক অবস্থায় ঢেউ ও স্রোতে ভেতরে চলে যায় দুজন। এসময় তাবাসসুম হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে না পারায় জান্নাতুল পানিতে তলিয়ে যায়। এতে ভয় পেয়ে তাবাসসুম  বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে সন্ধা ৭ টা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ কিশোরীর।
নিখোঁজ কিশোরীর চাচা মো. সোহেল বলেন,’আমার ভাতিজি আমার বোনের বাড়িতে বেড়াতে আসে গতকাল। আজ দুপুরে আমরা খবর পাই গোসল করতে এসে নদীতে তলিয়ে গেছে। নদীতে অনেক স্রোত।’
স্থানীয় কালু সরদার বলেন,’দুপুরে বৃষ্টির সময় নদীতে গোসল করতে আসে  জান্নাতুল ও তার ফুপাতো বোন তাবাসসুম। কিছু সময় পর তাবাসসুম বাড়িতে এসে আমার কাছে বলে স্রোতে টেনে নিয়ে গেছে জান্নাতুলকে। তাবাসসুম ধরে রেখেছিল। কিন্তু পরে আর পারে নাই ধরে রাখতে। তাবাসসুম সাঁতার জানলেও জান্নাতুল সাঁতার জানতো না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো.লিয়াকত হোসেন বলেন,’শিবচর ফায়ার সার্ভিস থেকে আমাদের জানালে দুইজন ডুবুরী নিয়ে বিকেল ৪ টা থেকে উদ্ধারে নামি। নদীতে স্রোত রয়েছে। ধারণা করা হচ্ছে স্রোতের টানে দূরে চলে গেছে। তারপরও আমরা নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছি।’

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক