বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য শস্য বীমা প্রবর্তন করা হবে—শহীদুল ইসলাম বাবুল,কৃষকদল সেক্রেটারী

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য শস্য বীমা প্রবর্তন করা হবে—শহীদুল ইসলাম বাবুল,কৃষকদল সেক্রেটারী

IMG_4880

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, মানুষের ভোটে আমরা ক্ষমতায় জেতে চাই।এবার যদি আমরা (বিএনপি) ক্ষমতায় যাই,আল্লাহর রহমতে রাতের ভোটে না,কোন ডামি ভোটে না মানুষের ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই। যদি যেতে পারি,আজকে কমিটমেন্ট করে গেলাম,আমাদের প্রথম কাজ হবে কৃষি ও কৃষকের ভাগ্যর উন্নতি। আমরা যদি এবার ক্ষমতায় যেতে পারি  কৃষকের জন্য আমরা শস্য বীমা প্রবর্তন করবো। তারেক জিয়া বলেছেন,শস্য বীমা কি জানেন?আমাদের দেশে কখনো অতি বৃষ্টির কারনে,কখনো বন্যার কারন, কখোনো খরার কারনে যদি ফসল নষ্ট হয়ে যায়, রাস্ট্র, সরকার সেই ফসলের ক্ষতিপুরন দিতে  বাধ্য থাকবে।এটাকেই বলে শস্য বীমা।আমরা ক্ষমতায় গেলে সেই শস্য বীমা আমরা করবো।এটা আমাদের কমিটমেন্ট।
তিন রবিবার বিকেলে মাদারীপুরের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এক কর্মী সভায় একথা বলেন।
এসময় তিনি বলেন, এবার যদি বিএনপি ক্ষমতায় যায়,মানুষের ভোটে,বাংলাদেশের কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরন করা হবে।এবং সেই কার্ডের আওতায় কোন পরিবারের জন্য কত কেজি সার লাগবে, বীজ লাগবে,এবং কি পরিমান মানি লাগবে সেগুলো গবেষণা করে সেই কাজ আমরা করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের কৃষকের জন্য উন্নত প্রজাতির বীজের ব্যবস্থা করবো এটা আমাদের নেতার কমিটমেন্ট, এটা আমাদের নেতার কমিটমেন্ট। আমরা সেই নেতার দল করি যিনি কথা বললে কথা রাখেন।
এসময় তিনি আরো বলেন,ওই যে আরেক নেত্রী বলতেন হাসিনা পালায় না।ভেঞ্চাই ভেঞ্চাই বলতেন না? পালাইলোনা তিন দিন আগে।আর তিনদিন আগে উনি আরো ওনার বোন মাত্র, জীবন নিয়ে একটি কার্গো বিমানে কোন রকম দৌড়ে জীবন বাঁচিয়েছেন।আপনার হাজার হাজার লক্ষ লক্ষ চেলা আর আর গুন্ডাদের আপনি কোথায় রেখে গেলেন??আওয়ামী লীগের নেতারা  আপনাদের লজ্জা হয়না??াপনাদের জন্য করুনা।এই নেত্রী আপনাদের কথা একবারও চিন্তা করলো না।নিজের জীবন আর বোনের জীবন আর গুষ্টি জ্ঞাতী যেখানে যেইটা ছিলো,তৈরী করছে ৩৪ জন এমপি বানাইছে।এখন শুনি লন্ডনে শেখ মুজিবের নাতী, শেখ হাসিনার বোনের মেয়ে ওই খানেও চুরির টাকা পৌছেছে।ওখানে তদন্ত হচ্ছে। পদত্যাগ করতে বাধ্য হইছে।আর সংসারের অবস্থা তো ছ্যারা ব্যারা।একটারও সংসার বলতে কিছু নেই।দেশেও নেই, বিদেশেও নেই।ইহুদির মেয়ে,ইহুদির জামাই। ইহুদী, খ্রিষ্টান,নাছাড়া।সবগুলিরে নিয়ে একটা জগাখিচুরি অবস্থা। এই হলো বাংলাদেশের রাজনীতি আর ওনাদের পরিবারা,আর লুটপাট। কিপরিমান সম্পদ বাংলাদেশ থেকে লুট করেছে আপনারা কল্পনাও করতে পারবেন না।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের শিবচর উপজেলা শাখার আহবায়ক মো: রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু সওদাগর, কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দীপু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন বেপারী, কৃষক দলের ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম তপাদার,মাদারীপুর জেলা কৃষক দলের আহবায়ক মো: ওলিউর রহমান দর্জী, জেলা কৃষক দলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক