বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলামে বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন- এ সরকারের প্রত্যেকটি সেক্টরকে মেরামত করে সংস্কার করে নতুনভাবে সাজানোর উদ্যোগকে আমরা স্যালুট জানাই। তবে সংস্কারের নামে কোন অপশক্তির দেয়া পরিকল্পনা সামনে আনা হলে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। বুধবার উপজেলার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে জমিয়তে ইসলাম বাংলাদেশ শিবচর উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক আল্লামা নাজমুল হাসান কাসেমী। এসময় সংগঠনটির জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরো বলেন, কমিশনের দেয়া সংবিধান সংশোধনের প্রস্তাবে বহুত্ববাদ রয়েছে। এই বহুত্ববাদ পরিভাষাকে আমরা ধর্ম নিরেপেক্ষ মতবাদের চেয়েও ভয়ংকর মনে করি। এই বহুত্ববাদকে প্রস্তাবিত সংশোধনী থেকে অবশ্যই বাদ দিতে হবে। এই বহুত্ববাদ পরিভাষা আমরা মেনে নেবো না।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসর যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেওে বসে আছে তাদেরকে অপসারন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে ২০২৫ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমরা প্রয়োজনীয় সংস্কারও চাই। তবে যৌক্তিক সময়সীমার মধ্যে অর্থ্যাৎ ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন চাই। সকল খুনিদেরও আমরা বিচার চাই। যদি বিচার না হয় তবে আবারো স্বৈরতন্ত্র উকিঁ মারতে পারে। ফ্যাসিবাদ মাফিয়া মাথাচারা দিতে পারে। মানুষের জানমাল আবারো হুমকিতে পড়তে পারে। আমরা বিডিআর হত্যার বিচার চাই। ৫৭ জন সেনা হত্যার বিচার চাই। শাপলা চত্ত¡রে নামাজে সেজদারত ঈমানদার মুসল্লীদের যারা পাখির মত গুলি করে হত্যা করেছে সেই হায়না, সেই জালিমদের বিচার চাই। ২০২১ সালে ইহুদিবিরোধী আন্দোলনে যাদেরকে হত্যা ও নির্যাতন করা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুথানে আন্দোলনকারীদের যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং যারা পিছন থেকে মদদ দিয়েছে তাদেরও বিচার করতে হবে। আমরা আগামীর বাংলাদেশে এমন পররাষ্ট্রনীতি দেখতে চাই যা হবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়ানোর মত পররাষ্ট্রনীতি।
এসময় তিনি অর্ন্তবর্ত্তী সরকারের প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে অর্ন্তবর্তীকালীন সরকারকে ব্যবস্থা নেয়া, যে সকল পণ্যেও উপর ভ্যাট আরোপ করা হয়েছে তা প্রত্যাহারের দাবী ও ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নেয়ার আহব্বান জানান।